ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ঢাকা মহানগরী প্রিমিয়ার ভলিবল লিগে শিরোপা জিতেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শুক্রবার শেষ ম্যাচে হরষিত-তানভীররা ৩-০ সেটে হারায় তিতাস ক্লাবকে। প্রথম সেটে ২৫-১৬, দ্বিতীয় সেটে ২৫-১১ ও তৃতীয় সেটে ২৫-২০ পয়েন্টে জিতেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দিন শেষে রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
লিগে সেরা অ্যাটাকার হয়েছেন চ্যাম্পিয়ন দলের হরষিৎ বিশ্বাস, সেরা সেটার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তানভীর হোসেন তন্ময় ও সেরা লিবারো বর্ডার গার্ড বাংলাদেশের সৈয়দ আতিকুর রহমান।
সৈয়দ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে লিগের শেষ দিনে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ প্রধান অতিথি হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









