নারী কাবাডি

নরসিংদী লিজেন্ডসের স্বপ্ন ভঙ্গ, ফাইনালে টেকনো মিডিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ২০:৪৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০১:০৫

করপোরেট নারী কাবাডিতে নরসিংদী লিজেন্ডসের স্বপ্ন ভঙ্গ হয়েছে। জাতীয় কাবাডি স্টেডিয়ামে টেকনো মিডিয়ার বিপক্ষে রবিবার (২৯ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে ২৪-১৮ পয়েন্টে হেরে ফাইনালে যেতে পারেনি জিয়াউর রহমানের দল।

টেকনো মিডিয়ার ম্যাচসেরা স্মৃতি আক্তার ও কচি মণ্ডলের অসাধারণ নৈপূণ্যে প্রথম মিনিট থেকেই পিছিয়ে পড়ে নরসিংদী। প্রথমার্ধে দলটি পিছিয়ে ছিল ১৬-৮ পয়েন্টে।

বিরতির পর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি দলটি, বরং শেষ ১৫ মিনিট কৌশলী খেলে আধিপত্য ধরে রেখে মাঠ ছাড়ে বাদশা মিয়ার শিষ্যরা।

ফিরতি পর্বে দুর্দান্ত খেলে টেকনো মিডিয়া, ৩১ জানুয়ারি  ফাইনাল খেলবে ঢাকা টুয়েলভের বিপক্ষে। ব্রিজ ফার্মার ঢাকা টুয়েলভ প্রথম লীগে জিতলেও ফিরতি ম্যাচে টেকনো মিডিয়ার কাছে হেরেছিল।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী