কাজাখস্তানে আলো ছড়িয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টে হিটে সবার আগে দৌড় শেষ করেছেন। বাংলাদেশের দ্রুততম মানব সময় নিয়েছেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবে সেমিফাইনাল পর্ব।

ইমরানের এই ইভেন্টে সেরা টাইমিং হলো, ৬ দশমিক ৬৪ সেকেন্ড। কাজাখস্তান থেকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইমরান হিটে সবার চেয়ে এগিয়ে থেকে দৌড় শেষ করেছে। আশা করছি সন্ধ্যায় সেমিফাইনাল পর্বে ও ভালো করতে পারবে।’

এর আগে মেয়েদের স্প্রিন্টে বাংলাদেশের শিরিন আক্তার অংশ নেন। তবে হিটে সবার শেষে থেকে বিদায় নিতে হয়েছে। শিরিন হিটে ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। বাংলাদেশের ‘দ্রুততম মানবী’ অবশ্য টাইমিংয়ে উন্নতি করেছেন। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী