কাজাখস্তানে সোনা জিতে চমক দেখালেন লন্ডনপ্রবাসী ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৯

সন্ধ্যায় ফাইনালে জায়গা করে নিয়ে প্রত্যাশার পারদ বাড়িয়ে তুলেছিলেন লন্ডনপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে পদকের লড়াইয়ে উঠে হতাশ করেননি বাংলাদেশের দ্রুততম মানব। রাতে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সোনার পদক জিতে সবাইকে চমকেই দিয়েছেন তিনি।

দৌড় শেষ করেই উচ্ছ্বাসে ভেসেছেন ইমরানুর। গ্যালারি থেকে দৌড়ে এসে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব তাকে লাল-সবুজ পতাকা জড়িয়ে দেন। হয়তো এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ইমরানুর। দেশের জন্য খেলবেন। লাল-সবুজ পতাকা জড়িয়ে দেশে-বিদেশি টার্ফ মাতাবেন। দেশে তো দ্রুততম মানব হয়েছেনই। এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো সোনার পদক জিতলেন। এশিয়ান এই স্তরের প্রতিযোগিতায় এর আগে কখনও বাংলাদেশ থেকে কেউ পদক অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়া অঞ্চল পরযন্ত সীমাবদ্ধ ছিল।

এর আগে কাজাখস্তানের আস্তানায়  শনিবার ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরানুর। কাছাকাছি দৌড়ে অল্পের জন্য প্রথম হতে পারেননি। তার সমান সময় নিয়ে ফটো ফিনিশিংয়ে প্রথম হয়েছেন কাতারের ফেমি সেউন ওগুনোডে।

এদিন সকালের হিটে তিনি সময় নিয়েছিলেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। এই ইভেন্টে ইমরানুরের সেরা টাইমিং আগে ছিল ৬ দশমিক ৬৪ সেকেন্ড। গত বছর সার্বিয়ার বেলগ্রেডে এই টাইমিং করেছিলেন এই অ্যাথলেট।

এর আগের দিন মেয়েদের বিভাগেবাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে বিদায় নেন ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের দ্রুততম মানবী টাইমিংয়ে উন্নতি করেছেন। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করার রেকর্ড আছে।

/টিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী