দেশে ফিরেই বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা পেলেন সোনাজয়ী ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৬

মঙ্গলবার সকালেই দেশে ফেরার কথা ছিল এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অ্যাথলেট ইমরানুর রহমানের। ফ্লাইট জটিলতার কারণে সকালে আসতে পারেননি। এসেছেন রাতে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই উষ্ণ সংবর্ধনা পেয়েছেন লন্ডনে জন্ম নেওয়া বাংলাদেশের এই অ্যাথলেট।

বিমানবন্দরে কেউ এসেছেন বাংলাদেশের পতাকা নিয়ে, আবার কেউ বা ফুল নিয়ে। সেই সঙ্গে মিষ্টিমুখও হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশন ছাড়াও নানান প্রান্ত থেকে স্প্রিন্টার ইমরানুর রহমানকে শুভেচ্ছা জানাতে অনেকেই হাজির হয়েছিলেন। দেশে ফিরেই বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা পেলেন সোনাজয়ী ইমরানুর

বিমানবন্দরে নেমে ইমরান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এভাবে দেশে ফিরতে পেরে আমি অনেক খুশি। সবাই যেভাবে আমাকে বরণ করেছে তাতে করে আমি অভিভূত।'

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ৩০ বছর বয়সী ইমরানুর বলেছেন, 'আপনারা আমাকে সমর্থন করেছেন। সবার প্রতি ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাকে ভালো ফলাফলে সহায়তা করেছে।'

কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছেন ইমরান। সামনের দিকে আরও সাফল্য চাইছেন তিনি, ‘আমি অ্যাথলেটিকসে পুরো সময় দিতে চাই। আমার মনোযোগের পুরোটাই অ্যাথলেটিকসে রাখতে চাই। সবাই আমার পাশে এসে দাঁড়ালে অ্যাথলেটিকসে আরও ভালো কিছু করা সম্ভব হবে।'

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ইমরানকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী