সোনাজয়ী ইমরানুরকে বড় সম্মান দিতে চায় বিওএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪১

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশকে প্রথমবার সোনার পদক এনে দিয়েছেন ইমরানুর রহমান। দেশের জন্য অনন্য কীর্তি গড়ে বিমানবন্দরে পেয়েছেন উষ্ণ সংবর্ধনা। এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ইমরানুরকে বড় সম্মান দিতে চাইছে। তাকে দিয়ে যুব গেমসের মশাল জ্বালানোর কথা ভাবছে বিওএ।

গত জানুয়ারিতে শুরু হয়েছে জাতীয় যুব গেমসে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা পর্যায়ের প্রাথমিক পর্বের খেলা। এখন ২৬ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত পর্ব শুরু হবে। যেটি মাঠে গড়াবে বনানীর আর্মি স্টেডিয়ামে। আসরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে।

সেখানেই ইমরান মশাল জ্বালাবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘ওর তো (ইমরান) ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল এর মধ্যে। সে যদি ২৬ তারিখ পর্যন্ত ঢাকায় থাকে, তাহলে সে যুব গেমসের মশাল জ্বালাবে। আমরা তাকে বিষয়টি জানিয়েছি।’

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জেতা ইমরানের জন্ম, বেড়ে ওঠা, প্রশিক্ষণ সবই ইংল্যান্ডে। অ্যাথলেটিকসের পাশাপাশি সংসার চালানোর জন্য দুটি চাকরিও করেন।

তবে আরও ভালো ফল করতে হলে তাকে পুরোপুরি অ্যাথলেটিকসে মনোযোগ দিতে হবে। শাহেদ রেজা বলেছেন, ‘এ ব্যাপারে আমরা তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফেডারেশন বা অন্য কোনও স্পন্সর জোগাড় করে হোক, আমরা তার এই চাহিদাটা পূরণ করার চেষ্টা করবো।’

ইমরানুর অবশ্য বলেছেন, ‘আমি অফিসিয়ালি এখনও প্রস্তাব (মশাল প্রজ্বলন)পাইনি। পেলে তখন বলতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের