নিষেধাজ্ঞা থেকে রোমান সানার মুক্তি, তবে...

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ১৮:৫৬আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৯:৩৬

সতীর্থ আর্চারের সঙ্গে দুর্ব্যবহার ও অন্যান্য কারণে দেশসেরা আর্চার রোমান সানাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞার সাড়ে তিন মাস পর তা শর্তসাপেক্ষে প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। আবারও আর্চারিতে ফেরার সুযোগ পেয়েছেন টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রোমান। আজ আরচারি ফেডারেশনের সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে। 

ফেডারেশনের সভা শেষে সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য রোমান আবেদন করেছিল। অতীত পারফরম্যান্স ও ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে সভায় তার শাস্তি শর্তসাপেক্ষে শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ৯ মার্চ থেকে সে অনাবাসিক অনুশীলন ও ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাবে।’ 

রোমানকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে অন্যতম হলো- টঙ্গীর আর্চারি ক্যাম্পে থেকে আর অনুশীলন করতে পারবেন না। যেখানে আগে অন্য সবার সঙ্গে আবাসিকে থেকে অনুশীলন করতেন।

শর্ত ঠিকঠাক মানলে রোমানের জাতীয় দলে ফেরারও সুযোগ থাকবে বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিনের আশ্বাস, ‘সে পর্যবেক্ষণে থাকবে। তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবারও সভা হবে। তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এই সময়টুকু আমরা তাকে পর্যবেক্ষণে রাখবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী