মেসির দেশ আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ১৮:৫২আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৮:৫৬

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরে অন্যতম ফেভারিট দল বাংলাদেশ। প্রথম ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর আজ মঙ্গলবার আর্জেন্টিনাকেও বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি লিওনেল মেসির দেশের খেলোয়াড়রা। বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ৭২-২৩ পয়েন্টের ব্যবধানে।

টুর্নামেন্টের ভেন্যু ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার শুরু থেকে আগ্রাসী খেলা খেলতে থাকে। একের পর এক রেইড করে ও প্রতিপক্ষকে আটকে দিয়ে পয়েন্ট সংগ্রহ করেছে। শুধু তাই নয়, বারবারই অল আউট করে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছেন তুহিন দরফদারের দল।

শুরুর ৫ মিনিটের মধ্যে বাংলাদেশ প্রথম অল আউট করে দেয় আর্জেন্টিনাকে। ১৩-০ পয়েন্টে এগিয়ে যায়।

মেসির দেশ আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

১০ মিনিটে আবারও প্রতিপক্ষকে অল আউট করে স্বাগতিকরা। ২২-২ পয়েন্টে এগিয়ে যায়। ১৫ মিনিটের মাথায় ৩৩-৫ এ তৃতীয়বারের মতো অলআউট করে বাংলাদেশ। ২১ মিনিটে ৪৪-৮ পয়েন্টে চতুর্থবার অলআউট করে আর্জেন্টিনাকে ব্যাকফুটে ফেলে দেয় লাল-সবুজ দল।

বিরতির আগে ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর কাবাডি ম্যাটে আগের মতোই আগ্রাসী দেখা যায় স্বাগতিকদের। ২৮ মিনিটের সময় ৫১-১০ পয়েন্টে এগিয়ে থেকে পঞ্চমবারের মতো আর্জেন্টিনা অলআউট করে বাংলাদেশ।

৩৮ মিনিটে ষষ্ঠবারের মতো অলআউট হয় আর্জেন্টিনা। ৬৯-২০ পয়েন্টে অগ্রগামী বাংলাদেশ।  এর আগে ২০১৬ সালে বাংলাদেশের কাছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৭-২৬ পয়েন্টে হেরেছিল আর্জেন্টিনা।

আগামী বৃহস্পতিবার নেপালের বিপক্ষে গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী