‘আমি মেসির ভক্ত, কিন্তু আর্জেন্টিনাকে কোনও ছাড় দেইনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২১:১৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:১৪

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ, জিতেছে অনায়াসে। আজ ম্যাচে জয়ের অন্যতম নায়ক মিজানুর রহমান। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই রেইডারের হাতে। 

ম্যাচ শেষে মিজানুর উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘ফুটবলে আমি মেসির ভক্ত, আর্জেন্টিনার অনুসারী। মনে-প্রাণে এই দেশটিকে অনেক সাপোর্ট করি।  তবে দেশের প্রসঙ্গে আসলে তো আর আর্জেন্টিনাকে ছাড় দেওয়া যাবে না। প্রথমে আমাদের দেশ। দেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা যে কোনও সময় যে কোনও কিছু করতে  প্রস্তুত আছি। আজ তাদের বিপক্ষে ভালো খেলেই জিতেছি।’

আর্জেন্টিনার অধিনায়ক রাফায়েল ডি জিউস আকেভেদো ম্যাচ হেরে স্বাগতিকদের খেলার প্রশংসাই করেছেন, ‘কোনও সন্দেহ নেই বাংলাদেশ অনেক শক্তিশালী দল। সে তুলনায় আমরা অনেক পিছিয়ে। ফলে আজকের ম্যাচে বড় ব্যবধানেই হেরেছি। যোগ্য দল হিসেবেই বাংলাদেশ জিতেছে। তাদের কাতারে আসতে হলে আমরাদের আরও অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমাদের দলের সব খেলোয়াড়ই তেমন অভিজ্ঞ নয়। আমি নিজেও কাবাডির পাশাপাশি তায়কোয়ান্দো খেলি।’

কাবাডির পাশাপাশি বাংলাদেশের ফুটবল নিয়েও কথাও বললেন তিনি, ‘জানি বাংলাদেশের প্রচুর সমর্থক আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সমর্থন করে। বিশ্বকাপের সময় এদেশে প্রচুর আর্জেন্টিনার পতাকা ওড়ে। বিষয়টা আমাদের মুগ্ধ করেছে। আশা করি ফুটবলেও বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের