ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৮:২১আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮:২১

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। শনিবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে  ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে স্বাগতিক দল।

পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ দলের হয়ে দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল হাসান এবং রোমান হোসেন খেলতে পারেননি। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তারা। তাদের ছাড়া দল আগ্রাসী খেলাটাই খেলেছে। প্রথমার্ধে ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে খুব বেশি ভালো খেলতে পারেনি যদিও। এই অর্ধে অর্জন করে মাত্র ২১ পয়েন্ট। আর ইরাক বেশ ভালো খেলে ২০ পয়েন্ট আদায় করে নেয়। তারপরও বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমাতে পারেনি।

পুরো ম্যাচে প্রতিপক্ষকে তিনবার অলআউট করেছে তুহিন তরফদাররা। ম্যাচসেরা হন অধিনায়ক নিজেই। টানা পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট।

আগের চার ম্যাচে বাংলাদেশ হারিয়েছে পোল্যান্ড, আর্জেন্টিনা, নেপাল ও ইংল্যান্ডকে। ইরাক আগের তিন ম্যাচে হারিয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, নেপাল ও পোল্যান্ডকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!
এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার