বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

চীনা তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৩:৩৭আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৩:৩৭

গ্যালারিতে উড়ছে লাল-সবুজ পতাকা। শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিকদের উৎসাহ দিয়ে গেলেন সমর্থকরাও। তাতে করে আরও উজ্জীবিত হয়েই মাঠে লড়াই করলেন তুহিন তরফদাররা। সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে। ফাইনালে চীনা তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ।

টুর্নামেন্টের ভেন্যু শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরুতে চীনা তাইপে চোখে চোখ রেখে খেলেছে। ভয়ও ধরিয়ে দিয়েছিল শুরুতে। দুবার এগিয়েও গিয়েছিল অতিথিরা। কিন্তু তুহিন-মিজানুর-আল অমিনরা হতোদ্যম না হয়ে ম্যাচে ফিরেছেন বার বার। চীনা তাইপে প্রথমবার ৫-৪ ও দ্বিতীয়বার ৯-৮ এ এগিয়ে যায়। দারুণভাবে ম্যাচে ফিরলে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক পয়েন্ট ঝুলিতে জমা করেছে। রেইড করে আবার প্রতিপক্ষকে দারুণভাবে আটকেও পয়েন্ট নিয়েছে। তাতে খেই হারায় তাইপে। 

বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ২০-১৪ পয়েন্টে এগিয়ে গেছে। বিরতির পরও স্বাগতিকদের আধিপত্য বজায় ছিল। শুরুর দিকে ২৪-১৪ পয়েন্টে তাইপেকে অল আউট করেছে লাল-সবুজ দল। শেষের দিকেও ৩৭-২১ পয়েন্টে অল আউট হয় তাইপে।

তাতে করে প্রতিপক্ষকে চেপে ধরে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের