আশা নিয়ে তুরস্কে গেলেন দিয়া-হাকিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ২১:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২১:৪২

আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-১ টুর্নামেন্টে অংশ নিতে আজ সোমবার তুরস্কের আনতালিয়ায় গেছেন দিয়া সিদ্দিকী-হাকিম রুবেলরা। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। ৫২টি দেশ থেকে ২২৩ জন পুরুষ ও ১৭১ জন নারী আর্চার অংশ নেবেন এই আসরে।

বাংলাদেশ থেকে গেছেন সাতজন আর্চার। এর মধ্যে রিকার্ভ বিভাগে ৪ জন পুরুষ এবং একজন নারী আর্চার আছেন। টোকিও অলিম্পিক খেলা অলিম্পিয়ান দিয়া একমাত্র রিকার্ভ নারী আর্চার। 

কম্পাউন্ড বিভাগে অংশ নেবেন মাত্র ২ জন আর্চার। একজন নারী ও একজন পুরুষ। 

গত মাসে চীনা তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-১ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশকে সোনা জিতিয়েছিলেন দিয়া ও হাকিম জুটি। তুরস্কেও বাংলাদেশকে পদক এনে দেওয়ার প্রত্যয় তাদের।

বাংলাদেশ দল: দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান