মালদ্বীপে যাবে দল, অনুশীলন হচ্ছে যশোরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ২২:৫৭আপডেট : ১২ মে ২০২৩, ২২:৫৭

ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়াম ভেঙে কমপ্লেক্স হচ্ছে। তাই বর্তমানে বাস্কেটবলের নিজস্ব কোনও জায়গা নেই। একেক সময় একেক জায়গায় অনুশীলন করে থাকেন খেলোয়াড়রা। এবার জাতীয় দল বসতি গড়েছে যশোরে।

সামনের মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ দল আমন্ত্রণমূলক বাস্কেটবল টুর্নামেন্ট খেলতে যাবে মালদ্বীপে। এই ইভেন্ট সামনে রেখে বাস্কেটবল দলের অনুশীলন শুরু হয়েছে। শুরুতে মিরপুরে অনুশীলন হয়েছিল। সেখানে কিছু দিন অনুশীলনের পর এবার যশোরে ক্যাম্প শুরু হয়েছে। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মালদ্বীপে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে আমরা খেলতে যাবো। দক্ষিণ এশিয়ার দলগুলো থাকবে। এবার আমাদের দলটিতে জুনিয়র খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু আমাদের নিজস্ব খেলার জায়গা নেই তাই নানান জায়গায় অনুশীলন করতে হচ্ছে। এবার যেমন যশোরে হচ্ছে। কিছু তো করার নেই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি