চীন থেকে প্রায় অর্ধকোটি টাকার সরঞ্জাম পেলো উশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৩, ২২:০৭আপডেট : ২৯ মে ২০২৩, ২২:০৭

চীন থেকে আগেই প্রায় অর্ধকোটি টাকার খেলার সরঞ্জাম এসেছিল। তবে তা আজ মঙ্গলবার (২৯ মে) আনুষ্ঠানিকভাবে বুঝে পেয়েছে উশু ফেডারেশন।  বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে চীনা দূতাবাসের পক্ষ থেকে উশু ফেডারেশনকে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছ থেকে ক্রীড়া সামগ্রী নিয়েছেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।’ 

চীনের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন,  ‘ভবিষ্যতেও চীন বরাবরের মতো এ দেশের ক্রীড়ার উন্নয়নে তাদের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখবে। উশু খেলার উন্নত প্রশিক্ষণ ও কোচিং বিষয়ে তাদের সহায়তা অব্যাহত রাখবে।’ 

উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের