অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুন ২০২৩, ১৭:০০আপডেট : ১০ জুন ২০২৩, ১৭:০১

এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ-থ্রিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।  আজ শনিবার  রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে  হারিয়ে এই পদক অর্জন করে লাল-সবুজ দলের আর্চাররা।

বাংলাদেশ দল হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগরের সমন্বয়ে এই ইভেন্টে অংশ নেয়। নির্ধারিত সেট পয়েন্টে  ৪-৪ সমতা ছিল । এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তির ছুড়েছেন। তাতে রুবেলদের স্কোর ২৯ আর অস্ট্রেলিয়ার পয়েন্ট হয় ২৭। 

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পেয়েছে। এর আগে ব্যক্তিগত ও দলীয় কয়েকটি ইভেন্টে অংশ নিলেও দিয়া সিদ্দিকীরা পদক জিততে পারেননি।

সিঙ্গাপুরের এই টুর্নামেন্টে এশিয়ার ২৪ এবং ওশেনিয়ার ২টি দেশ অংশগ্রহণ করেছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের