পাকিস্তানকে হারানোর লক্ষ্যে ইরানে গেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১১:৫২আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৫২

দীর্ঘদিন পর এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৭ থেকে ২৬ আগস্ট ইরানের উর্মিয়া শহরে হতে যাচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ ১৮টি দেশ অংশ নিচ্ছে। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান। ভালো প্রস্তুতির জন্য আজ বুধবার সকালে আগেভাগেই ইরানে গেছেন হরষিত-তানভীররা।

বাংলাদেশ ভলিবল দলের প্রধান কোচ ইরানের আলী পোর আরজি। গত প্রায় দুই মাস দলকে ঢাকায় অনুশীলন করিয়েছেন। এবার নিজ দেশের রাজধানী তেহরানে রেখে এক মাস অনুশীলন করাবেন এই ইরানি কোচ। এজন্যই সেখানে আগেভাগে যাওয়া।

যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক হরষিত বিশ্বাস এশিয়ান চ্যাম্পিয়নশিপকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন, 'আমাদের গ্রুপে দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান দুই দলই শক্তিশালী। তবে পাকিস্তানকে হারানোর মতো সামর্থ্য আছে। তাদের হারিয়ে আমরা পরের পর্বে যেতে চাই। আর কোরিয়ার সঙ্গে লড়াই করবো।’

বাংলাদেশের ম্যাচ হবে ১৯ ও ২০ আগস্ট। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ও পরের দিন প্রতিপক্ষ পাকিস্তান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের