উজবেকিস্তানের গরমে অসুস্থ রৌপ্য জয়ী খুশবু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৮:০১আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৮:০৬

এশিয়ান স্কুল দাবার বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু রৌপ্য পদক পেয়েছেন। আজ শনিবার থেকে উজবেকিস্তানের তাসখন্দে স্টান্ডার্ড দাবাও শুরু হয়েছে। তবে স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খুশবুর এবার কষ্ট হচ্ছে। 

খুশবুর বাবা মেহেদী কায়সার তাসখন্দ থেকে ফেসবুকে লিখেছেন, ‘বিপদ পিছু ছাড়ে না, সব সময় হাসতে থাকা খুশবু আবারও অসুস্থ।’

তিনি আরও জানান, ‘খুশবুর  নাক দিয়ে অল্প রক্ত পড়ছে। আমরা উজবেকিস্তানে আছি। খুশবু এশিয়ান স্কুল দাবা ২০২৩ খেলতে এসেছে। গতকাল থেকেই অসুস্থ। সবাই খুশবুর জন্য দোয়া করবেন।’

পরবর্তীতে বাংলা ট্রিবিউনকে খুশবুর বাবা বলেছেন, ‘এখানে অনেক গরম। আবাসন সুবিধা তেমন ভালো নয়। সব মিলিয়ে খুশবু খুব একটা ভালো নেই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের