ইমরানুরের পর সেমিফাইনাল থেকে বাদ জহিরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ২০:৪০আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:৪০

থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ইমরানুর রহমানের পর ২০০ মিটারের সেমিফাইনালে উঠেছিলেন জহির রায়হান। কিন্তু তিনিও বিদায় নিলেন। শেষ চারের হিট উতরে যেতে পারেননি জহির। 

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে প্রথম হিটে অংশ নিয়েছিলেন জহির। বিকালে ২১ দশমিক ৬৯ সেকেন্ডে নিজের হিটে সপ্তম হন।

একই দিন সকালের হিটে জহির ২১ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। ২০০ মিটারে ৫টি হিট হয়। প্রতি হিট থেকে প্রথম চারজন এবং অবশিষ্টদের মধ্য থেকে সেরা চার টাইমিংধারী সেমিফাইনালে উঠেছিলেন। জহির দুই নম্বর হিটে চতুর্থ হন।

এর আগে জহির ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে যুব অ্যাথলেটিকস ৪০০ মিটার ইভেন্টে সেমিফাইনালে উঠে চমকে দেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তবে ওই বছরই নারী নির্যাতনের ঘটনায় জেল খাটতে হয় তাকে। জটিলতা কাটিয়ে ট্র্যাকে দারুণভাবে ফিরেছেন জহির।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান