এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে কিছুটা অসুস্থতা নিয়ে খেলছিলেন ওয়ারসিয়া খুশবু। শেষ পর্যন্ত সাফল্য ধরা দিয়েছে তাতে। স্ট্যান্ডার্ড দাবায় বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে খুশবু স্বর্ণ পদক অর্জন করেছেন।
উজবেকস্তানে বুধবার স্ট্যান্ডার্ড দাবা খেলার ৯ম রাউন্ডে ৯ খেলায় সাত পয়েন্ট অর্জন করে কাজাখস্তানের এবিলেকিযি বিবিসারার সঙ্গে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে প্রথম হয়েছেন খুশবু।
১০টি দেশের ২২ জন খেলোয়াড় এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন। এর আগে উজবেকিস্তানে ২০১৮ ও ২০১৯ সালেও খুশবু ২টি আন্তর্জাতিক দাবায় ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়েছিলেন।








