সোমবার শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৩, ২১:০২আপডেট : ২২ জুলাই ২০২৩, ২১:০২

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্যদের নিয়ে আয়োজিত হচ্ছে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল। আগামী সোমবার আর্চারি ও শুটিং ডিসিপ্লিন দিয়ে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন হবে।  

আর্চারি ও শুটিং ছাড়াও ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাঁতার, কলব্রিজ- এই আটটি ডিসিপ্লিন নিয়ে হবে এবারের স্পোর্টস কার্নিভাল। টেবিল টেনিস ও ক্যারমে একক ইভেন্টের পাশাপাশি থাকছে দ্বৈত ইভেন্টও। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। 

এছাড়া সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে।

ওয়ালটন-বিএসজেএ ইনডোর স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান পল্টু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব রবিউল ইসলামসহ অন্য ক্রীড়া সাংবাদিকরা।

ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ. এম ইকবাল বিন আনোয়ার বলেন, ‘বিএসজেএর সঙ্গে ওয়ালটনের পথ চলা অনেক পুরোনো। আমরা অত্যন্ত গর্বিত বিএসজেএর এই আয়োজনে ওয়ালটন আবারও সম্পৃক্ত হতে পেরেছে। বিএসজেএর এই আয়োজন সফল হোক। ক্রীড়া সাংবাদিকরা খেলাধুলায় মেতে উঠুক, ওয়ালটন পরিবার সেই প্রত্যাশা করছে।’  

পৃষ্ঠপোষক ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সাইদুজ্জামান বলেছেন, ‘যারা খেলাধুলা নিয়ে কাজ করে তারাই এবার খেলতে নামছেন। আমি আমাদের সদস্যদের ধন্যবাদ দিতে চাই। বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা খেলতে আসছেন।’

সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেছেন, ‘বিএসজেএ প্রতি বছর নিজেদের সদস্যদের জন্য এই কার্নিভাল আয়োজন করে। ওয়ালটন এর আগেও আমাদের সঙ্গে ছিল। আশা করছি ভবিষ্যতেও থাকবে।’

সপ্তাহ ব্যাপী এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। আর্চারি ও শুটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে এবং একই দিনে কলব্রিজ হবে বিএসজেএর নিজস্ব কার্যালয়ে। টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ডিসিপ্লিন হবে শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে এবং সাঁতার আইভি রহমান সুইমিংপুলে। ক্যারম, দাবা ও কলব্রিজ হবে বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি