জার্মানি নয়, ইরানি কোচের অধীনে অনুশীলন করবেন বাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১৮:০০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮:২০

গত ২২ জুলাই জার্মানির হ্যানোভারে যাওয়ার কথা ছিল দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকির। কিন্তু শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে। জার্মানির কাস্টমস থেকে নিজের রাইফেল বহন করার অনুমতির বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় বাকির আর সেখানে যাওয়া হচ্ছে না। ফলে ঢাকায় ইরানি কোচ জায়ের রেজাইয়ের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিনি।

মূলত জার্মানিতে ৫০ মিটার রাইফেলের ওপর উন্নতমানের প্রশিক্ষণ নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে চেয়েছিলেন বাকি। কাস্টমস জটিলতায় এখন তো পরিকল্পনাই বদলে ফেলতে হলো।

কমনওয়েলথ গেমসে টানা দুটি রুপা জয়ী বাকি বাংলা ট্রিবিউনকে এই প্রসঙ্গে বলেছেন, ‘ওখান থেকে অস্ত্র বহনের অনুমতি পাওয়া যায়নি।  অনুমতি পেতে অনেক সময়ের প্রয়োজন, যা আগে জানতাম না। যে কারণে জার্মানি যাওয়া হচ্ছে না। এখন দেশেই ইরানি কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি