বিশ্ব আর্চারিতে আশিকুজ্জামানের অভূতপূর্ব সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৩, ২১:২০ আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২১:২৭

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের হয়ে অভূতপূর্ব সাফল্য পেলেন মোহাম্মদ আশিকুজ্জামান।  দেশের প্রথম কম্পাউন্ড আর্চার হিসেবে যৌথভাবে নবম স্থানে থেকে জার্মানির বার্লিনে চলতি প্রতিযোগিতা শেষ করেছেন তিনি।

বিশ্ব আসরে কম্পাউন্ড ইভেন্টে এটাই বাংলাদেশের সেরা সমাপ্তি। এর আগে ২০১৯ সালে বিশ্ব আর্চারিতে পুরুষ রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতে দেশকে সেরা অর্জন এনে দেন রোমান সানা।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কাজি রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘আশিকের পারফরম্যান্স বিশ্ব আর্চারির কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের জন্য সেরা ফল এনে দিয়েছে। এটা প্রমাণ করলো আমরা কম্পাউন্ড ইভেন্টে উন্নতি করছি।’

আশিকুজ্জামান ফ্রান্সের আর্চার জিরার্ড নিকোলাসকে (১/৪৮) ব্যক্তিগত ইভেন্টের প্রথম রাউন্ডে হারান। পরে এল সালভাদরের সাবেক প্যান প্যাসিফিক গেমস চ্যাম্পিয়ন হার্নান্দেজ রবার্তোকে (১/২৪) পরাস্ত করেন। পরে এলিমিনেশনে ভারতের ওজাস প্রবীণের কাছে পরাজিত হন আশিকুজ্জামান।

এদিকে রিকার্ভ ইভেন্টে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এলিমিনেশন রাউন্ডে হেরে যৌথভাবে ১৭তম স্থানে থেকে শেষ করেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’