সৌদি আরবের বিপক্ষে লড়াই করে বাংলাদেশের বক্সারের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৬

১৯তম এশিয়ান গেমসের ষষ্ঠ দিন বক্সিং রিং থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আবু তালহা। হ্যাংজু জিমনেসিয়ামে তালহা ৫১ কেজি ওজনশ্রেণিতে ৪-১ ব্যবধানে সৌদি আরবের খালিদ আব্দুল আজিজের কাছে হেরেছেন।

প্রি-কোয়ার্টার ফাইনালে অবশ্য দারুণ লড়াই করেছেন তালহা। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিজ্ঞতায় পিছিয়ে ছিলেন বলে হারের পর জানিয়েছেন।

এদিকে, শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে বাংলাদেশ ১৩তম হয়েছে। ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে দলগতভাবে ১৬৮০ স্কোর করেছে বাংলাদেশ। এই ইভেন্টে ভারত স্বর্ণ জিতেছে ১৭৩৪ স্কোরে। চীন রৌপ্য ও ভিয়েতনাম ব্রোঞ্জ জিতেছে।

এককে শাকিল আহমেদ ৫৬৪ স্কোর করে ৪০তম হয়েছেন। শাকের আহমেদ ৫৬০ স্কোর করে ৪৭তম ও সাব্বির আল আমিন ৫৫৬ স্কোর করে ৫৩তম হয়েছেন। এই ইভেন্টে অংশ নেন ৫৬জন শ্যুটার।

সাঁতারে অ্যাকুয়াটিক স্পোর্টস অ্যারেনায় নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সোনিয়া আক্তার নিজ হিটে চতুর্থ হয়েছেন। এক নম্বর হিটে অংশ নেন বাংলাদেশের সাঁতারু। সোনিয়া সময় নেন ৩০ দশমিক ১১ সেকেন্ড। ৩২ জন অংশ নেন চার হিটে। তার অবস্থান ২৭।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে