চীনে আগেই শুরু হয়েছে ১৯তম এশিয়ান গেমস। এবারের গেমসে অংশগ্রহণ করতে আজ বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ কাবাডি দল(পুরুষ ও নারী)। চীনের জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাবাডির ইভেন্ট।
যাওয়ার আগে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কাবাডি দলের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেছেন কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম।
ইভেন্টে বাংলাদেশকে নিয়ে নিজের আশার কথা ব্যক্ত করেন তিনি, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। আমরা বাংলাদেশের পতাকা বহন করবো। শৃঙ্খলার মধ্যে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে মেডেলের জন্যই লড়াই করবো। এশিয়ান গেমসে আমাদের মেডেল পুরুদ্ধার করতে চাই।’
অনুষ্ঠানে পুরুষ ও নারী কাবাডি দল ঘোষণা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)। তিনি বলেছেন, ‘বাংলাদেশ কাবাডি দলের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করি।’ এ সময় দলকে শুভকামনাও জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।
ফটোসেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও পুরুষ দলের ম্যানেজার গাজী মো. মোজাম্মেল হক এবং যুগ্ম সম্পাদক ও নারী দলের ম্যানেজার এস এম নেওয়াজ সোহাগসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ কাবাডি দল-
পুরুষ দল
হেড কোচ- রমেশ নাগাপ্পা বিন্দেগিরী
কোচ- সুবিমল চন্দ্র দাস।
ম্যানেজার-গাজী মো. মোজাম্মেল হক
খেলোয়াড়- মোহাম্মদ তুহিন তরফদার(অধিনায়ক), মো. মিজানুর রহমান(সহ-অধিনায়ক), মো. সবুজ মিয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. রোমান হোসেন, মো. আরিফ রব্বানি, মনিরুল চৌধুরী, মো. রাসেল হাসান, শাহ মোহাম্মেদ শাহান, মো. রাজিব আহমেদ, আল আমিন, মো. লিটন আলী।









