চাইনিজ তাইপের কাছে হেরে স্বপ্ন প্রায় শেষ বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১২:০৯আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:০৯

২০০৬ দোহা এশিয়ান গেমসে সবশেষ কাবাডিতে পদক জিতেছিল বাংলাদেশ। সুদিন ফেরাতে এশিয়ান গেমস সামনে রেখে ভারতে দীর্ঘদিন অনুশীলনও করেছে তারা। কিন্তু চীনের হাংজুতে এসে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি তুহিন তরফদাররা। ১৯তম এশিয়ান গেমস কাবাডিতে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। তাতে সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে বাংলাদেশের। চাইনিজ তাইপের কাছে হেরেছে ৩১-১৮ পয়েন্টে। 

বুধবার হাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে শুরু থেকে বাংলাদেশের চেয়ে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে তাইপে। প্রথমার্ধে বাংলাদেশ ১০-৮ পয়েন্টে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ছিল চাইনিজ তাইপে। ম্যাচের একমাত্র লোনাটিও ছিল তাদের। 

টানা তিন জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাইপের। অথচ মার্চে এই চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়েই বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। 

এশিয়ান গেমসে বাংলাদেশের শেষ ম্যাচ কাল বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের