জাতীয় সামার অ্যাথলেটিকস

লন্ডনে থাকা ইমরানুরের অংশগ্রহণ নিয়ে ভিন্ন কথা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ নভেম্বর ২০২৩, ১৭:১৯আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৭:১৯

গত মাসে জাতীয় সামার অ্যাথলেটিকস হওয়ার কথা থাকলেও হয়নি। ১৭তম আসরটি আগামী ১০ ও ১১ নভেম্বর হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবার সময়ক্ষণ একদিন কমিয়ে আনা হয়েছে। এই আসরে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লন্ডনে স্হায়ীভাবে থাকা এই অ্যাথলেটের অংশগ্রহণ নিয়ে ভিন্ন কথা জানা গেছে। 

ইমরানুর খেলেন সেনাবাহিনীর হয়ে। সেই সেনাবাহিনীর কোচ ফরিদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ইমরান আমাদের বলেছে ওর সেখানকার কোচ তাকে চার সপ্তাহের বিশ্রাম দিয়েছে।  তাই ঢাকায় এসে খেলা সম্ভব হচ্ছে না। আমরাও তাই ওকে ছাড়াই এবার সামার অ্যাথলেটিকসে লড়বো।'

তবে ইমরান লন্ডন থেকে বলেছেন অন্য কথা, 'সেনাবাহিনী থেকে আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সামনে অনেক খেলা আছে। তাই এবার সামার প্রতিযোগিতায় খেলতে পারবো কিনা এখনও জানি না।'

আরেকটি সূত্রে জানা গেছে লন্ডনে ইমরান যেখানে কাজ করছেন, সেখানেই কাজের চাপ বেশি। তাই আগেই সামার প্রতিযোগিতায় খেলতে অনেকটা অপারগতা প্রকাশ করেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী