প্রধানমন্ত্রীর কাছ থেকে ৮৪ লাখ টাকা পেলেন সোনাজয়ী শুটার শারমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৬:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৬:৪২

২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমসে শুটিংয়ে সোনা জিতেছিলেন শারমিন আক্তার। এছাড়া অন্য প্রতিযোগিতাতেও আছে সাফল্য। যার স্বীকৃতি স্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। সাম্প্রতিক সময়ে নিজের আবাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। যার প্রেক্ষিতে রবিবার সোনাজয়ী শুটার প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ফ্ল্যাটের মূল্য হিসেবে ৮৪ লাখ ৩৮ হাজার ২০০ টাকার আর্থিক অনুদানের চেক পেয়েছেন।

রবিবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই অর্থের চেক তুলে দিয়েছেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কৃতি ফুটবলার আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘বিশ্বের ইতিহাসে আমাদের প্রধানমন্ত্রীর মতো মানবিক প্রধানমন্ত্রী আছে কি না আমার জানা নেই। এটি সত্যি নজিরবিহীন। প্রধানমন্ত্রীর কাছে যে কোনও খেলোয়াড় বা সংগঠক যার জন্য সাহায্যের আবেদন করি, তিনি কখনও খালি হাতে ফেরান না।’

এরপর তিনি আরও যোগ করে বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে সিডমানি হিসেবে ৫০ কোটি টাকা প্রদান করেছেন। যেখান থেকে আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্বচ্ছল ও অসুস্থ এবং কৃতি খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছি।’

শুটার শারমিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ক্রীড়াঙ্গনের সবার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’ এই অর্থ দিয়ে উত্তরায় ফ্ল্যাট নেওয়ার কথা বলা হয়েছে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী