ইন্দোনেশিয়াতে কলি-অর্ণবরা শেষ সুযোগ কাজে লাগাতে পারবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ২০:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:০২

প্যারিস অলিম্পিক বাছাইয়ে সুযোগ নেওয়ার জন্য বর্তমানে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশের শুটাররা। ৫ থেকে ১৮ জানুয়ারি এশিয়ান রাইফেল-পিস্তল চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে থাকতে পারলে মিলবে প্যারিস অলিম্পিকের কোটা।

অলিম্পিকের আগে শেষ টুর্নামেন্ট বলে জাকার্তায় সুযোগটা বেশি দেখছে বাংলাদেশ। কারণ এর মধ্যেই চীন, ভারত, জাপানসহ অন্য দলগুলো বিভিন্ন ইভেন্টে তাদের কোটা নিশ্চিত করে ফেলেছে। 

কোটা পাওয়া দেশগুলো জাকার্তায় এবার শীর্ষে অবস্থানে থাকলেও তাদের আর সুযোগ থাকছে না। সুযোগ পাবেন তাদের নিচে থাকা দেশগুলোর শুটাররা। 

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ গোলাম শফিউদ্দিন তাই আশাবাদী হয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বড় দলগুলো লড়াইয়ে না থাকায় এটা আমাদের জন্য অবশ্যই বড় সুযোগ। এখন লড়াইটা হবে ইরান, কাজাখস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মত দলগুলোর বিপক্ষে। আমাদের শুটারদের সামর্থ্য আছে এখানে ভালো করার।’

এজন্য কামরুন্নাহার কলি-অর্ণবদের সেরা আটে থেকে ভালো ফল করতে হবে। শফিউদ্দিন তাই বলেছেন, ‘ফাইনাল রাউন্ডে যেতে হলে অন্তত ৬২৯ স্কোর করতে হবে। কামরুন্নাহার কলি, শায়রা আরেফিন বা জাফিরা খানম সেই স্কোর করেছে অনেকবার। এখন এই আসরে সেটাই আবার করে দেখানোর পালা তাদের।’ 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী