ভারতের ইন্দোরে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্দোর ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার্স দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড় ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ৩০তম স্থান অধিকার করেছেন।
এই ইভেন্টে ফিদে মাস্টার মনন ‘বেস্ট ফরেন প্লেয়ার’ হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন। সেরা বিদেশি খেলোয়াড় হিসেবে পনেরো হাজার ভারতীয় রুপি উঠেছে তার হাতে। রাশিয়ার গ্র্যান্ড মাস্টার শেভচেনকো বরিস সাড়ে আট পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।
১৫টি দেশের ১০ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২২ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩১ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।
এরপর দেশটির আরেক শহর বেঙ্গালুরুতে খেলতে যাবেন মনন।








