বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার তাগিদ পাপনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪

শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামের চলমান কাজ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

তিনি আজ দুপুরে মন্ত্রণালয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। 

পাপন বলেছেন, 'ক্রীড়ার তিনটি অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমি আজ বসেছি । আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণের কাজ সমাপ্ত  হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এছাড়াও জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছি। আমি খুব শিগগিরই সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করবো।'

শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অন্য ক্রীড়া স্থাপনার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী, ‘যে সকল স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, সেগুলো সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষন করতে হবে। লিখিতভাবে গাইডলাইন দেওয়ার নির্দেশনা দিয়েছি।’ 

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান রয়েছে। সেই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত তিনি বলেছেন, ‘প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কাজ সমাপ্ত করার জন্য।’

পর্যালোচনা সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ,  অতিরিক্ত সচিব (প্রশাসন)  মো. মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. উবায়দুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী