দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারকে ছাড়িয়ে সবার ওপরে ফাহাদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৬

গত বছরে ব্যস্ত সময় গেছে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের। একের পর এক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলে কম-বেশি সাফল্য পেয়েছেন। কোনও সময় রানারআপও হয়েছেন। আবার একাধিক গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে লড়াই করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন এই তরুণ। এই সাফল্যেই তাকে এখন দেশের সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় হিসেবে বিবেচিত করতে হচ্ছে।

এই মাসের শুরুতে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের দেওয়া বর্তমান রেটিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে এখন ফাহাদ রহমান; রেটিং ২৪১৮। যা দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের চেয়ে বেশি! যদিও গ্র্যান্ডমাস্টারদের মধ্যে জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব ছাড়া বাকি তিনজনই খেলায় অনিয়মিত। নিয়াজ মোর্শেদ যা একটু খেলার মধ্যে আছেন। রিফাত বিন সাত্তার ও আব্দুল্লাহ আল রাকিব তো বাইরে।

রেটিংয়ের দিক দিয়ে ফাহাদ রহমানের পরই রয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২৪১২, আব্দুল্লাহ আল রাকিব ২৪০৯, এনামুল হোসেন রাজীব ২৩৭২, নিয়াজ মোর্শেদ ২৩৬৩ ও রিফাত বিন সাত্তার ২৩৩১।

ফাহাদ সবার ওপরে রেটিংধারী হয়ে বেশ খুশি। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একজন আন্তর্জাতিক মাস্টার হয়ে দেশে আন্তর্জাতিক রেটিংয়ে সবার ওপরে নিজের নাম দেখে অনেক ভালো লাগছে। গ্র্যান্ডমাস্টারদের ওপরে নাম তুলতে পেরেছি এটা ইতিবাচক আমার জন্য। আসলে গত বছরে অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি। এ কারণেই রেটিং বেড়েছে।’

ফেব্রুয়ারিতেই দেশে রয়েছে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফাহাদের বড় ভাই সেটি আয়োজন করতে যাচ্ছেন। সেই টুর্নামেন্টগুলোতে ফাহাদ গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করতে চাইছেন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের