ভালো করা ফেডারেশনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭

যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর নাজমুল হাসান পাপন ফেডারেশনগুলোর সঙ্গে ধারাবাহিক সভা করে যাচ্ছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে জিমন্যাস্টিকস, দাবা, কাবাডি, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে সভায় বসেন তিনি। সেখানে তিনি জানান, ফেডারেশনগুলো ভালো করবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

মতবিনিময় সভা শেষে যুব ও ক্রীড়ামন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই খেলাধুলার মাঠ রয়েছে। আমাদের সময়ে সেখানে নিয়মিত খেলাধুলার চর্চাটা হতো। যদি দাবা বা অ্যাথলেটিকসের কথা বলি, এটিতে স্কুল পর্যায়েই সব থেকে বেশি চর্চা বা বিকশিত হওয়ার সুযোগ রয়েছে।  এখান থেকে যারা ভালো করতো, তারা পরবর্তীতে জেলা, বিভাগ পার করে জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পেতো। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মাঝে খেলার চর্চাটা কমে গেছে। এ কারণে জাতীয় পর্যায়ে আগের মতো ভালো খেলোয়াড় উঠে আসছে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে।’ 

যে ফেডারেশনই ভালো ফলাফল অর্জন করবে, তাদেরই বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ‘সব খেলাই গুরুত্বপূর্ণ। তবে পারফরম্যান্স ও সম্ভাবনার ওপর ভিত্তি করে আমরা অগ্রাধিকার তালিকা তৈরি করবো। তারপর আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করবো। স্পোর্টসের উন্নয়নে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও বসবো।’

স্পোর্টসকে এগিয়ে নিতে স্পন্সর সংগ্রহ ও বৃদ্ধির বিষয়ে বিভিন্ন কর্পোরেট বডির সঙ্গেও বসবেন বলে জানান পাপন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করবেন।

এ সভায় ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ডক্টর আব্দুল মালেক, দাবা ফেডারেশনের সভাপতি ও সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ, জিমন্যাস্টিক ফেডারেশনের প্রধান শেখ বশির আল মামুন, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্টোপলিটন কমিশনার হাবিবুর রহমান বিভিন্ন দিক তুলে ধরেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী