ওমানে ২২ কোটি টাকার টুর্নামেন্টে অনিশ্চিত সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০

এ বছর ওমানে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে খেলেছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।  এবারও ওমানে ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া ইন্টারন্যাশনাল সিরিজ ওমান খেলার জন্য আবেদন করেছেন।   তবে দুঃখ‌ের বিষয় হলো বাংলাদেশি টাকায় প্রায় ২২ কোটি মূল‌্যের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ওমানের ভিসা পাচ্ছেন না সিদ্দিকুর।

এর অন্য কারণ। গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান।  নতুন নিয়মের কারণে  ওমানে এশিয়ান ট্যুর গলফে অংশ নেওয়া অনিশ্চিত সিদ্দিকুর‌ের।

দেশসেরা গলফার বর্তমানে খেলছেন মালয়েশিয়ার আইআরএস প্রিমা মালয়েশিয়ান ওপেন টুর্নামেন্টে। এই প্রতিযোগিতা শেষ হলে ওমানে ২২ ফেব্রুয়ারি শুরু হবে ইন্টারন্যাশনাল সিরিজ, তা খেলতে ওমান‌ে যাওয়ার কথা।

মালয়েশিয়া থেকে সিদ্দিকুর শুক্রবার  বলেছেন  'ওমানের টুর্নামেন্ট আমি গত বছর খেলেছি। সেবার ভিসা পেয়েছিলাম। কিন্তু এবার ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। এবার নাকি বাংলাদেশিদের কোনও ভিসা দিচ্ছে না। আমি অনলাইনে ভিসার আবেদনই করতে পারছি না। এশিয়ান ট্যুর কর্তৃপক্ষও চেষ্টা করছে। কিন্তু ওরাও কোন‌োভাবে পারেনি। এখন খেলতে পারবো কিনা জানি না। এশিয়ান ট্যুর থেকে আর কিছু করা সম্ভব না বলে আমাকে জানিয়েছে।'

এরই মধ্যে ওমানে নিজের ও ক্যাডির জন্য হোটেল বুকিং দিয়েছেন সিদ্দিকুর। বিমান টিকিটও কাটা হয়েছে। এজন্য ৪ হাজার ইউএস ডলার (প্রায় সাড়ে ৪ লাখ টাকা) খরচ হয়েছে তার।

এই টুর্নামেন্টে খেলা নিয়ে সংশয়ে আছেন সিদ্দিকুর, 'এটা একটা বড় মাপের টুর্নামেন্ট। এখানে শেষ পর্যন্ত খেলা হবে কিনা বুঝতে পারছি না। ভীষণ দুশ্চিন্তায় আছি। খেলতে পারলে নিজের জন্য ভালো হতো।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান