চার দেশকে হারিয়ে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১

ঢাকায় প্রথমবারের মতো কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।

শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই জানিয়েছেন ইভেন্টের বিস্তারিত, ‘কমওনয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের মতো আসর ঢাকায় হলে এদেশের অর্থনীতেও এর প্রভাব পড়বে। কারণ, বিশ্বের প্রায় ৪০টি দেশের দেড় হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঢাকায় আসবেন।’

এ সময় কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু ও সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত ছিলেন।

২০২১ সালে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেসে ২০২৪ সালের আয়োজক হওয়ার প্রস্তাব পেশ করাতেই বাংলাদেশ সফল হয়েছে। কমনওয়েলথভুক্ত ৭২ দেশের মধ্যে ইতোমধ্যে ৩২ দেশ এই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নিবন্ধন করেছে। প্রতিযোগিতায় নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপ-দুই বিভাগে নয়টি ডিসিপ্লিনে খেলা হবে। ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারান এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র।

ড. মোজাম্মেল হক খান বলেছেন, ‘আমরা বারবাডোজ, ত্রিনিদাদ, টোবাগো ও বসনিয়ার মতো চারটি দেশকে হারিয়ে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছি। এখন চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে খেলার আয়োজন করা। যাতে ভবিষ্যতে কারাতের আরও বড় আসর আমরা আয়োজন করতে পারি।’

চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া কারাতেকাদের থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যয়ভার স্ব-স্ব দেশ বহন করবে। নেশন্স বিভাগে কারাতেকাদের নিবন্ধনের ৪০ ভাগ কমনওয়েলথ ও ৬০ ভাগ অর্থ পাবে আয়োজক দেশ। ক্লাব চ্যাম্পিয়নশিপে নিবন্ধনের পুরোটাই বাংলাদেশ পাবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী