ফাহাদের দুঃখ, শিরোপা গেলো সিঙ্গাপুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৭

ফাহাদ রহমানের গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য ঢাকায় আয়োজন করা হয়েছিল এল আর গ্লোবাল গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ১ দাবা। কিন্তু বাংলাদেশি দাবাড়ুকে হতাশায় ফেলে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। 

আন্তর্জাতিক মাস্টার জগোদিস ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন, একই সঙ্গে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন।

ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত রানার-আপ হয়েছেন। বিদান্তও একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। 

শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় হন। পাঁচ পয়েন্ট করে নিয়ে ভারতের ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী চতুর্থ ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পঞ্চম হন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ ষষ্ঠ ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সপ্তম হন। 

ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া তিন পয়েন্ট নিয়ে অষ্টম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আড়াই পয়েন্ট নিয়ে নবম ও এক পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার এম.এল.এস.টি. ডি সিলভা দশম হন। 

খেলা শেষে  দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের রেজিস্টার্ড এ এস এম জি ফারুক ও দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী