স্পেনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৫:৪৫আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৫:৪৫

কিছু দিন আগে শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় চলে আসেন ক্যান্ডিডেড মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। বিশ্ব দাবা সংস্থা ফিদে এবার বড় সুযোগ করে দিচ্ছে তাকে। ফিদের আয়োজনে স্পেনে উচ্চতর প্রশিক্ষণে দেশের উঠতি প্রতিভা সাকলাইনকে বাছাই করা হয়েছে। 

স্পেনের মেনরকা আইল্যান্ডে প্রশিক্ষণটি চলবে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল। সব খরচ ফিদে বহন করবে। প্রশিক্ষণ দেবেন গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগার এবং গ্র্যান্ডমাস্টার আর্থার ইউসুপোভ। দুইজনই এক সময় বিশ্বের শীর্ষ ৫ জনের মধ্যে অন্যতম ছিলেন।

সাকলাইন এমন সুযোগ পেয়ে আনন্দিত। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা আমার জন্য বড় সুযোগ। সেখানে ভালো কিছু শিখতে পারবো, যা আমার ক্যারিয়ারে কাজে লাগবে।’

সাকলাইন শুধু প্রশিক্ষণ নয় সেখানে ভালোমানের একটি টুর্নামেন্টও খেলবেন। সাকলাইনের সঙ্গে অভিভাবক হয়ে যাচ্ছেন আরেক দাবাড়ু আবু সুফিয়ান শাকিলও। শাকিল বলেছেন, ‘স্পেনের এই প্রশিক্ষণ ক্যাম্পে সারা বিশ্ব থেকে ১২ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে শুধু সাকলাইন রয়েছে। এটা অনেক বড় সুযোগ ওর জন্য। সাধারণত বিশ্বে যারা নতুনদের মধ্যে ভালো করে তাদেরই এমন সুযোগ দেওয়া হয়। ফিদে নিজেই যাচাই বাচাই করে থাকে। আমাদের এখান থেকে কোনও আবেদন করতে হয়নি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী