‘রোমান বাংলাদেশকে অনেক দিয়েছে, অবসরের সিদ্ধান্তটা তার নিজের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৭:৩১আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৭:৪১

আর্চারির পোস্টার বয় রোমান সানা হঠাৎ জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। লাল-সবুজ দলে খেলাটা তাকে আর টানছে না। যদিও ফেডারেশনকে চিঠি দিয়েছেন আরও আগেই। চিঠি পেয়ে ফেডারেশন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। রোমানের এমন আকস্মিক সিদ্ধান্তে তার কোচ মার্টিন ফ্রেডরিক নিজেও অবাক হয়েছেন। তবে শিষ্যের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে নানান ব্যাখ্যা দিয়েছেন জার্মান কোচ।

খুলনা থেকে উঠে আসা রোমানের জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ ও আন্তর্জাতিক অভিষেক ২০১০ সালে। পরের বছর ঢাকায় প্রথম এশিয়ান ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ দলগত রুপা জিতে নিজের উপস্থিতি জানান দেন রোমান। আর প্রথম সোনা পান ২০১৪ সালে থাইল্যান্ডে এশিয়ান গ্রাঁ প্রিতে।

তবে ২০১৯ , ২০২০ ও ২০২১ সালটা ছিল তার জন্য পয়মন্ত। ২০১৯ সালের জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ইতালির মাউরো নেসপোলিকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পান রোমান; দেশকে এনে দেন টোকিও অলিম্পিকে সরাসরি খেলার টিকেট। ওই বছরই বিশ্ব আর্চারির ব্রেকথ্রু ক্যাটাগরিতে সেরা হন তিনি। এটা ছিল তার ক্যারিয়ারে অন্যতম বড় অর্জন।

২০১৯ সালের ডিসেম্বরে নেপালের কাঠমান্ড ও পোখারায় ১৩তম এসএ গেমসে তিনটি স্বর্ণপদক জয় করেন রোমান। রিকার্ভ একক, দলগত ও মিশ্র দলগত বিভাগে সেরা হন তিনি।

২০২১ সালের আর্চারি বিশ্বকাপে দিয়া সিদ্দিকীর সঙ্গে রিকার্ভ মিশ্র দ্বৈতে রুপা জিতেছিলেন রোমান। এমন সব কীর্তির পর আবার ওই বছরই নেতিবাচক খবরের শিরোনাম হন। পরের বছর সতীর্থ এক নারী আর্চারের সঙ্গে বাজে আচরণ করে শিরোনামে আসেন, আর্চারি ফেডারেশনের নিষেধাজ্ঞা পান। অবশ্য পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফেডারেশন। কিন্তু এরপর থেকে আর আগের ফর্মে ফিরতে পারেননি।

ঠিক এমন অবস্থায় হঠাৎ অবসরের ঘোষণা জানাজানি হয়েছে। রোমানের কোচ ফ্রেডরিক তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কিছু কারণও সামনে এনে দাঁড় করিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘জাতীয় দল থেকে রোমান অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। অবসর নেওয়ার কারণ কেবল সেই বলতে পারে, কিন্তু আমার মনে হয় কিছু বিষয় তাকে প্রভাবিত করে থাকতে পারে। যেমন, বেশ কিছুদিন ধরে সে চোটে ছিল, পারফরম্যান্সও খুব ভালো ছিল না। এশিয়া কাপ ও বিশ্বকাপের ট্রায়ালে সে আসেনি।’

এরপরই রোমানের অবদানের কথা তুলে ধরে ফ্রেডরিক বলেছেন, ‘তাছাড়া দীর্ঘদিন ধরে সে আর্চারি খেলছে, প্রায় ১৫ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলেছে- এগুলোর ক্লান্তিও থাকতে পারে। সে বাংলাদেশের আর্চারির তারকা, দেশকে অনেক দিয়েছে। তার অবসরে যাওয়াটা আমাদের জন্য দুঃখের। তবে তার সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। তাছাড়া আমি মনে করি, কারও চলে যাওয়ায় বড় শূন্যতা তৈরি হয় না। নতুনরা উঠে আসছে, তারা শুন্যতা পূরণ করবে। রুবেল-আলিফরা ভালো করছে। সামনে ওদের নিয়েই চ্যালেঞ্জ নিতে হবে। আর রোমান যদি ফিরে আসে সেটা ওর বিষয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি