প্রথমবার দুবাই থেকে এসে বিকেএসপিতে প্রশিক্ষণ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ২০:৩৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:৩৮

বিকেএসপিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। এমনিতে দেশের অনেক খেলারই প্রশিক্ষণ হয়ে থাকে সেখানে। এবার প্রথমবারের মতো দেশের বাইরে থেকে খেলোয়াড়েরা এসেছেন প্রশিক্ষণে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দুই জন আর্চার ও একজন কোচ এসেছেন। 

দুবাইয়ের আলমাদাম কালচার ও স্পোর্টস ক্লাব থেকে আসা তিন জন থাকবেন ১০ মার্চ পর্যন্ত। সাভারের বিকেএসপিতে অনুশীলন করবেন, অর্থের বিনিময়ে। 

বিকেএসপির বর্তমান কোচ নুরে আলম, যার কাজাখস্তান ও তু্র্কমেনিস্তানে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। সেই তিনি বিকেএসপির এমন নতুন যাত্রাকে ইতিবাচক হিসেবে দেখছেন, 'আমরা আর্চারিতে ভালো করছি। এটা বিশ্বের সবাই ভালোমতো অবগত আছে। দেশে বিদেশে খেলা হচ্ছে। খেলতে যাচ্ছি। তাই সবার সঙ্গে সম্পর্ক হচ্ছে। দুবাইয়ের আর্চাররা জানে এখানে (বিকেএসপিতে) সুবিধাদি ভালো। আমরা কোচিং করাবো। তাই প্রথমবারের মতো ওরা এসেছে। আশা করছি ওদের দেখাদেখি সামনের দিকে অন্যরাও আসবে।'

আপাতত ১০ মার্চ পর্যন্ত দুবাইয়ের আর্চার ও কোচ থাকবেন। ঈদের পর দীর্ঘমেয়াদে আবারও আসার কথা রয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের