অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ১৭:০০আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৭:০০

২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে হতে যাচ্ছে অলিম্পিক গেমস। বাংলাদেশ থেকে কয়েকজন ক্রীড়াবিদ তাতে অংশ নেবে ওয়াইল্ড কার্ড নিয়ে। যদিও তা নিশ্চিত হয়নি এখনও। তবে এর মধ্যে শুটিং ফেডারেশন অলিম্পিকের প্রস্তুতির জন্য শুটারদের জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্যারিস অলিম্পিকের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের শুটাররা আগামী মাসে জার্মানির হ্যানোভারে যাবেন। সেখানে ২ সপ্তাহ অনুশীলনের পাশাপাশি স্থানীয় খেলায় অংশ নেওয়ার সুযোগও রয়েছে।

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু এই প্রসঙ্গে বলেছেন, ‘প্যারিস অলিম্পিকের জন্য ২ জন এয়ার রাইফেল শুটারের ( শায়েরা ও রবিউল) নামে আবেদন করা রয়েছে। অলিম্পিকে আমাদের শুটাররা ভালো স্কোর করুক এজন্য ওদেরকে জার্মানিতে পাঠানো হচ্ছে। শায়েরা ও রবিউলের পাশাপাশি আমরা আরও দুই জন সম্ভাবনাময়ী শুটারকে জিদান ও জ্যোতিকেও জার্মানি পাঠাবো।’

বিশ্ব শুটিংয়ে নানা সুযোগ-সুবিধা বিবেচনায় জার্মানির সুনাম রয়েছে। এর আগে আব্দুল্লাহ হেল বাকিও সেখানে অনুশীলন ছাড়া নিজের ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য গিয়েছিলেন। হ্যানোভারে দুই সপ্তাহের শুটিং নিয়ে অপু বলেছেন, ‘জার্মানিতে উন্নত সুযোগ সুবিধার পাশাপাশি চুলচেরা বিশ্লেষণও হয়। এর আগে জার্মানিতে গিয়ে আমাদের এক শুটারের স্কোরের ধারাবাহিকতা না থাকার পেছনে চোখের সমস্যা ধরা পড়েছিল। আশা করি এবার দুই সপ্তাহের উন্নত অনুশীলন অলিম্পিকে শুটারদের পারফরম্যান্স বৃদ্ধি করবে।’

ভিসা পেলে ১৬ মে বাংলাদেশের ৪ শুটার ও ইরানের কোচের হ্যানোভারে যাওয়ার কথা রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের