বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১৫:৫৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৬:১৭

বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের বক্সার জিন্নাত ফেরদৌস আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতেছেন। দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ ইন্টারন্যাশনাল বক্সিংয়ে মঙ্গলবার এই সাফল্য পান তিনি।

ইভেন্টের ফাইনালে ইথিওপিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জেতেন জিন্নাত।

যুক্তরাষ্ট্রেই বক্সিং শিখেছেন জিন্নাত এবং সেখানেই নিজেকে তৈরি করেছেন। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। বাংলাদেশ বক্সিং ফেডারেশন তাকে বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন।

গত বছর সেপ্টেম্বরে চীনের হাংঝু এশিয়ান গেমসেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন জিন্নাত। কিন্তু দেশের প্রত্যাশা পূরণ করতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে মঙ্গোলিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিদায় নেন।

জিন্নাতসহ চার বাংলাদেশি বক্সার সেলিম হোসেন, আবু তালহা ও হোসেন আলী আগামী মাসে থাইল্যান্ডে অলিম্পিকস কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবেন। 

হাংঝু জিমনেসিয়ামে গত বছর প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিন্নাত। ম্যাচ হেরে কষ্ট পেয়েছিলেন। ভবিষ্যতে আরও ভালোভাবে তৈরি হয়ে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। 

জিন্নাত আগামী বছর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখার কথা জানান ওই সময়, ‘চেষ্টা করেছি, হয়নি। বাংলাদেশের হয়ে খেলেছি, ভালো লাগছে। সামনের দিকেও দেশের হয়ে খেলতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে