ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১৬:২৯আপডেট : ০৯ মে ২০২৪, ১৬:২৯

দামেস্কের আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। বৃহস্পতিবার (৯ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। তারা জানিয়েছে, গ্রামের দিকে একটি ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়েছিল ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর সিরিয়ায় এ ধরণের হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।

এর আগে, ১ এপ্রিল দামেস্কের ইরানি অ্যাম্বাসিতে ইসরায়েলি হামলায় ইরানি রেভ্যুলুশনারি গার্ড কর্পস গোষ্ঠীর এক জ্যেষ্ঠ কমান্ডারসহ আরও কয়েকজন অফিসার নিহত হন। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান।

উত্তর সীমান্তেও প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও নিয়মিত গুলি বিনিময় করছে ইসরায়েল।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম