বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ২১:২০আপডেট : ০৬ মে ২০২৪, ২১:২০

বঙ্গবন্ধু কাপ কাপ কাবাডি টুর্নামেন্টে টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ অর্জনে লাল-সবুজ দলকে নেতৃত্ব দিয়েছেন তুহিন তরফদার। তবে চতুর্থ আসরে নিজেদের কোর্টের এই আকর্ষণীয় টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার! ফেডারেশন থেকে জাতীয় দলে যোগ দিতে বলা হলেও ‘স্বেচ্ছায় অবসরের’ ঘোষণা দিয়ে দূরেই রয়েছেন নৌবাহিনীর এই খেলোয়াড়।

বঙ্গবন্ধু কাপ প্রথম আসরে অংশ নিয়েছিল ৬টি দল। ২০২২ সালে দ্বিতীয় আসরে ৮টি ও গত বছর অংশ নেয় ১২টি দল। গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম দুইবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ২০২১ সালে ৩৪-২৮ ও ২০২২ সালে ৩৪-৩১ পয়েন্টে জিতেছিল লাল-সবুজ দল। আর গত আসরে চাইনিজ তাইপেকে ২৮-৪২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। তিনবারই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তুহিন।

৩০ জনকে নিয়ে অনেক আগেই জাতীয় দলের আবাসিক অনুশীলন শুরু হয়েছে। ভারতীয় কোচরা এবার কেউ নেই। স্থানীয় কোচ সুবিমল চন্দ্র আছেন। দুইবারের সেরা ক্যাচার ও একবারের সেরা রেইডার তুহিন এবারের আসরে না থাকার কারণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে আমার চোট রয়েছে। এশিয়ান গেমস থেকে খেলে আসার পর থেকে ব্যথা কমছে না। এছাড়া বয়সও হয়েছে কিছুটা। তাই এবারের আসরে খেলছি না। শুধু তাই নয়, জাতীয় দলে আর খেলবো না বলে ফেডারেশনকে জানিয়ে দিয়েছি। অবসর নিয়েছি বলতে পারেন। তবে ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত খেলবো।’

২০১৯ সালেও একবার এভাবে  না খেলার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে ফিরে এসেছিলেন। সামনের দিকে তেমন সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে আটবারের ম্যাচসেরা বলেছেন, ‘দেখুন, দেশের জন্য কে না খেলতে চায়। তবে আমার এখন বয়স ৩৬। আমি চাই আমার জায়গায় নতুন কেউ খেলুক। তাহলে সার্ভিসটা সেভাবে দিতে পারবে। আর ভবিষ্যতে কী হয় তা কে বলতে পারে। আপাতত আমি জাতীয় দলে খেলছি না। এটাই চূড়ান্ত।’

চতুর্থ আসরে লাল-সবুজ দলের জন্য আগাম শুভকামনা টানা ৯ বছর জাতীয় দলে খেলা তুহিনের, ‘আমি দলে নেই। তবে যারাই খেলতে পারবে, তাদের প্রতি শুভকামনা রইলো। নিশ্চয়ই এবারও আমরা ট্রফি ধরে রাখতে ও শিরোপা উৎসব করতে পারবো।’ ভবিষ্যৎ ভাবনা নিয়ে তিনি বলেন, ‘পরবর্তীতে কোচ হিসেবে কাজ করতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী