দুবাইতে ফাহাদের এক পয়েন্টের আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ২০:৩১আপডেট : ১২ মে ২০২৪, ২০:৩১

বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুবাই পুলিশ গ্লোবাল চেজ চ্যালেঞ্জ মাস্টার্স ইভেন্টে ১৩৫ জন খেলোয়াড়ের মধ্যে ৪৩তম হয়েছেন। তিনি ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে ৩৭তম স্থানের জন্য টাই করে ৪৩তম হন। 

এই ইভেন্টে ফাহাদ ৭০ নম্বর সিডেড খেলোয়াড় ছিলেন। তিনি টপ সিডেড চীনের গ্র্যান্ডমাস্টার ইউয়ি ইয়াংগি, পঞ্চম সিডেড যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিউম্যান হানস মোকে ও তুরস্কের গ্র্যান্ডমাস্টার সানাল ভাহাপের সঙ্গে ড্র করেন। 

ফাহাদ ১ পয়েন্টের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করলেও তার ফিদে রেটিং ১৩ বেড়েছে। আজ রবিবার শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ফিদে মাস্টার খায়রুলিন ডেনিসকে হারান। এর আগে অষ্টম রাউন্ডের খেলায় তিনি ইরানের ফিদে মাস্টার মাহদাভি রেজার সঙ্গে ড্র করেন।

সাত পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার ভি প্রণব এ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। ভারতের গ্র্যান্ড মাস্টার অরাবিন্দ চিথামবারাম রানারআপ হন। 

২৮টি দেশের ৪৭ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৪৮ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী