আন্তঃবিশ্ববিদ্যালয় স্কোয়াশে আইইউবির তিন পদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ২০:১৪আপডেট : ১৪ মে ২০২৪, ২০:১৪

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় স্কোয়াশ টুর্নামেন্টে নারী ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এবং রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর তিন খেলোয়াড়। গত ১০-১১ মে ঢাকার স্টেশন অফিসার্স মেস আলফাতে বাংলাদেশ স্কোয়ার র‌্যাকেটস ফেডারেশন ও ইউনিভার্সিটি স্কোয়াশ কমিউনিটির আয়োজনে হয়েছে এই টুর্নামেন্ট।

আইইউবি স্কোয়াশ দলের খেলোয়াড় এবং সহকারী কোচ মারজান আক্তার মনিকা নারী বিভাগে শিরোপা জয় করেন। এই ক্যাটাগরিতে রানার-আপ হন আইইউবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী জ্যোতি রানী রায়। পুরুষ বিভাগে রানার-আপ হন আইইউবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. রায়হান। এছাড়াও নারী ক্যাটাগরিতে পঞ্চম স্থান অধিকার করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম কথা। 

তাদের মধ্যে জ্যোতি ও রায়হান সম্প্রতি আইইউবিতে শতভাগ স্পোর্টস স্কলারশিপে ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক মানের একটি স্কোয়াশ কোর্ট উদ্বোধন করা হয় আইইউবিতে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্ভবত এটাই একমাত্র আন্তর্জাতিক মানের স্কোয়াশ কোর্ট। পাশাপাশি শতভাগ স্কলারশিপে তিন পেশাদার খেলোয়াড়কে ভর্তি করায় আইইউবি। 

আগামী ২০২৮ অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে স্কোয়াশ। আইইউবি আশা করে যে এই তিন খেলোয়াড় অলিম্পিকে দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।

এ বছর এর মধ্যেই বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের স্কোয়াশ টুর্নামেন্টে সাফল্য পেয়েছে আইইউবির শিক্ষার্থীরা। ফেব্রুয়ারিতে আইইউবিতে অনুষ্ঠিত হয় দেশের প্রথম নারী স্কোয়াশ টুর্নামেন্ট। সেখানে ওপেন ক্যাটাগরিতে রানার-আপ হন আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিয়াজুল জান্নাত উর্দ্ধ। শতভাগ স্কলারশিপে আইইউবিতে ভর্তি হওয়া তিন শিক্ষার্থীর একজন এই উর্দ্ধ। এরপর এপ্রিলে ৪র্থ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতায় নিজ নিজ বিভাগে যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন রায়হান এবং মনিকা। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের