চীনের বক্সারকে হারিয়ে নবম জয় চান সুর কৃষ্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৪, ১২:৩৪আপডেট : ২৪ মে ২০২৪, ১২:৩৪

পেশাদার বক্সিংয়ে একের পর এক ম্যাচ জিতে এগিয়ে যাচ্ছেন সুর কৃষ্ণ চাকমা। দেশের বক্সিংয়ের পোস্টার বয় তিনি। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন। জেতার রেকর্ড শতভাগ। আগামীকাল শনিবার ক্যারিয়ারে নবম ম্যাচে রিংয়ে নামতে যাচ্ছেন। এবার ঢাকার ইন্টাকন্টিনেন্টালে সুরের প্রতিদ্বন্দ্বী চীনের পেশাদার সার্কিটে সাত নম্বর বক্সার বায়ো লিউ। সুপার লাইটওয়েট ৬৩.৫ কেজিতে হবে লড়াই, চীনের বক্সারকে হারিয়ে এবারও জয়রথ এগিয়ে নিতে চাইছেন সুর। 

রাঙ্গামাটি থেকে উঠে আসা লাল-সবুজ দলের ৩০ বছর বয়সী বক্সারকে পেশাদার সার্কিটে খেলার জন্য সারা বছর অনুশীলনের মধ্যে থাকতে হয়। বছরে তিন থেকে চারটি ম্যাচ খেলছেন। এবার নিজেদের রিংয়ে চীনের বক্সারকে হারানোর স্বপ্ন  তার। সুর এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে সবকটিতে জিতেছেন। তবে চীনের বক্সার আবার একটিতে হেরেছেন। জাপানের বক্সারের কাছে।

লিউকে হারানোর পণ নিয়ে রিংয়ে নামার কথা জানিয়ে সুর বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার প্রস্তুতি ভালো। চীনের বক্সার শক্তিশালী। জাপানের কাছে হারলেও এই পর্যায়ে যারা খেলছে তাদেরকে হালকা করে দেখার সুযোগ নেই। আমি চাইবো আগের মতো জয়ের রেকর্ড অব্যাহত রাখতে।’

তিন মিনিট করে ৬ রাউন্ডের ম্যাচ হবে। এই সময়ের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে নিজের ক্যারিয়ারে নবম জয় তুলে নেওয়ার পণ সুরের। তিনি ছাড়াও আরও কয়েকটি ম্যাচ হবে কাল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের