বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৯:২৪আপডেট : ২৫ মে ২০২৪, ১৯:২৭

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরকে ঘিরে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এখন মুখরিত। আজ অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে হয়ে গেল ট্রফি উন্মোচন। রবিবার উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিকাল ৪টায় স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। 

শনিবার ট্রফি উন্মোচন ছাড়াও গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত হয়েছে। গ্রুপ-এ তে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে গ্রুপ-বি তে রয়েছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।

বাংলাদেশ শুরুতেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে। সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ কোরিয়া। শুরুতেই কঠিন চ্যালেঞ্জ, দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ও এবারের অধিনায়ক আরদুজ্জামান মুন্সী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এবারও ভালো খেলতে চাই। ভালো খেলে ট্রফি ধরে রাখার জন্য কোর্টে নামবো।’

প্রথম দিনে পরের ম্যাচে বিকাল ৫টায় মুখোমুখি হবে নেপাল ও কেনিয়া, সন্ধ্যা ৬টায় ইরাক ও জাপান এবং ৭টায় এদিনের শেষ ম্যাচে লড়বে থাইল্যান্ড ও উগান্ডা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি