শ্রীলঙ্কায় রুপা জিতে চীনে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৫:৫৩আপডেট : ২৯ মে ২০২৪, ১৫:৫৭

শ্রীলঙ্কার ক্যান্ডিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের কাছে হেরেছে রামহিম-নাফিজরা। এরপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরের ম্যাচগুলোতে প্রত্যাশিত জয় পেয়েছেন। তাতে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে রুপা জিতে এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজ দল।

ক্যান্ডিতে এই যুব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বিভাগে (বালক) বাংলাদেশ রুপা নিশ্চত করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ৩-২ সেটে হারের পর তিন ম্যাচে অনায়াসে জিতেছে রামহিমরা। পাকিস্তানকে ৩-০, মালদ্বীপকে ৩-০ ও গতবারের চ্যাম্পিয়ন নেপালকে ৩-০ সেটে হারিয়ে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে। আগামী ৩০ জুন থেকে ৬ জুলাই চীনের চংকুইংয়ে হবে ২৮তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ।

এশিয়ার ৪৩টি দেশের জন্য পাঁচটি অঞ্চল রয়েছে। এই পাঁচ অঞ্চলের ১০টি ও গতবারের সেমি-ফাইনালিস্ট (অনূর্ধ্ব ১৯ বালক) চারটি দল চীন, জাপান, কোরিয়া ও ভারত খেলবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দলের হয়ে শ্রীলঙ্কায় খেলেছেন রামহিম লিওন বম, নাফিজ ইকবাল, আবুল হাসান হাসিব ও জুয়েল রানা জয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী