রানি হামিদ-শিরিনকে ছাড়িয়ে জাতীয় দাবায় আবার নোশিনের শ্রেষ্ঠত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ২১:৩৮আপডেট : ২৯ মে ২০২৪, ২১:৩৮

দুই অভিজ্ঞ দাবাড়ু মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ ও শারমীন সুলতানা শিরিন খেলেছেন। তাদের ছাড়িয়ে ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম আবার চ্যাম্পিয়ন হয়েছেন। 

নোশিন ১০ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই শিরোপা জয় করেন।

আজ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দশম রাউন্ডের খেলায় নোশিন বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে হারান। 

শিরোপা জিতে নোশিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক ভালো লাগছে। এবারও চ্যাম্পিয়ন হয়েছি। কাল শেষ ম্যাচও জিততে চাই।'

সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের শিরিন দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশ এবং কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা চতুর্থ স্থানে রয়েছেন।  

দশম রাউন্ডের খেলায় শিরিন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ড্র করেন। রানী নড়াইলের নীলাভা চৌধুরীকে, গোপালগঞ্জের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোকে এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম হারান সাদিয়া শাহজাহানকে হারান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি