পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ১১:৫০আপডেট : ৩০ মে ২০২৪, ১২:০৭

বঙ্গবন্ধু কাপ  আন্তর্জাতিক কাবাডিতে অনুমিতভাবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে স্বাগতিকরা ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে। 

এ জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে গ্রুপ-এ থেকে শেষ চার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিজয়ী দল প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নিয়েছেন। শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল-সবুজ দল। সেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আজ শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদুজ্জামান, আল-আমিন, রাজিব ও ইয়াসিনরা। তাতে ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশ প্রথম অল আউট  কিংবা লোনা তুলে নেয়। এ সময় স্বাগতিকরা ১০-১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার দেখাও মেলে।  লাল-সবুজ দল এগিয়ে যায় ১৯-২ পয়েন্টে। এরপর ১৪ মিনিটে তৃতীয় লোনা পায় বাংলাদেশ। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০। প্রথমার্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। 

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই (২১ মিনিট) বাংলাদেশ চতুর্থ লোনা তুলে নেয়। প্রতিপক্ষের চেয়ে ৪১-১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায়  আব্দুল জলিল শিষ্যরা। ২৯ মিনিটে পঞ্চম লোনাসহ ৫১-২১ পয়েন্টে এগিয়েও যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে আসে ষষ্ঠ লোনা। এ সময় দল এগিয়ে ছিল ৬১-২৪ পয়েন্টে। ৩৯ মিনিটে বাংলাদেশ পায় সপ্তম লোনা। এ সময় ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। 

পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। যা ছিল প্রাথমিক লক্ষ্য। পোল্যান্ডের বিপক্ষে বড় জয় দলকে আরও আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপপর্বে আমাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশা করি, টানা চার ম্যাচের মতো নেপালের বিপক্ষেও আমরা জিততে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের