লড়াকু নেপালকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৪, ২০:২৯আপডেট : ৩১ মে ২০২৪, ২০:২৯

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। তিনটি লোনাসহ নেপালকে ৪৬-৩১ পয়েন্ট হারায় স্বাগতিকরা। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল।

হারলেও প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে ম্যাচে একটি লোনা তুলে নেয় নেপাল। যা এই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে কোনও দলের প্রথম লোনা প্রাপ্তি। খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান। নেপালের বিরুদ্ধে আজ একাই দলকে ২০টি পয়েন্ট এনে দেন তিনি। 

আজ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ ও নেপাল। ম্যাচে একবার বাংলাদেশ পয়েন্ট তুলে নেয় তো পরেরবার নেপাল। এভাবে এগিয়ে চলে দুই দলের গ্রুপপর্বের শেষ ম্যাচ। তবে বিরতির পর থেকে আর নেপাল সেভাবে লড়াই করতে পারেনি।

বাংলাদেশের ম্যাচ দেখতে এদিন দর্শকদের পদচারণায় মুখর ছিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশের পয়েন্ট অর্জনে করতালি দিয়ে স্বাগত জানান লাল-সবুজের সমর্থকরা। খেলার প্রথমার্ধে চেয়ে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে রেইডার মিজান বলেছেন, ‘আজ নেপালের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে আমরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দলের সবাই দারুণ গোছানো ছিল। দলকে জেতাতে পেরে আমি খুশি। জয়ের এই ধারা সেমিফাইনালেও অব্যাহত থাকবে।'

সেমিফাইনালে বাংলাদেশ বি গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে এবং দ্বিতীয় অবস্থানে থাকা দল নেপালের মুখোমুখি হবে। শনিবার বি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ চূড়ান্ত হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী